বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শিক্ষক আজিজুল হকের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

January 04, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরর গাংনী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। শিক্ষার কারিগর,শিক্ষার বাতিঘর, শিক্ষার আলোকবর্ত্তিকা ,শিক্ষানুরাগী, সকলের শ্রদ্ধাভাজন আজিজুল হক সোমবার সন্ধ্যায় বার্ক্যজনিত কারণে না ফেরার দেশে চলে গেছেন।

মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলার চেংগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গােরস্থানে দাফন করা হয়েছে। আজিজুল হক মরহুম আব্দুল হালিমের ছেলে। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে গাংনী উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার শিক্ষক শিক্ষার্থীরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। উপজেলা শিক্ষা পরিবার তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। মৃত্যুকালে তিনি সন্তান সন্তুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।