তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝরে পড়া রোধ ও শিশু বিবাহ মুক্ত গাংনী গড়তে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ সভার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।
দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হেলালউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল আলম।
এ সময় দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার গিয়াসউদ্দিন, ইউনিয়ন পর্যায়ের সকল সমন্বয়কারীবৃন্দ এবং ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতিগন উপস্থিত ছিলেন।