বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শিক্ষক সমিতির র‌্যালি, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

October 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ অক্টোবর: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক ঘোষিত ১২ দফা দাবী আদায়ের লক্ষে গাংনী উপজেলা শিক্ষক সমিতি র‌্যালি সমাবেশ শেষে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে। আজ সোমবার দুপুরে  গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাহাবউদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক পারভেজ সাজ্জাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের হাতে স্মারকলিপি প্রদান করেন। এর আগে উপজেলা শহীদ মিনার চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,সাহাব উদ্দীন আহম্মেদ, গোলাম ফারুক, পারভেজ সাজ্জাদ,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ মুনতাজ আলী, তরিফা নাজনীন মুন্নি, তামজিদুর রহমান মুক্তি হাফিজুর রহমান বকুল, রাকিবুল ইসলাম প্রমুখ।