বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 01, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

একটু পাশে দাঁড়াই নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে গাংনীর দারুল এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। “একটু পাশে দাঁড়াই” সংগঠনের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন “একটু পাশে দাঁড়াই” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোস্তাফিজুর রহমান (সুমন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ পাভেল তপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (সুমন),সহ-সভাপতি হাবিবুর রহমান বকুলসহ সংগঠনের সদস্যবৃন্দ।