বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 08, 2023

 সাহাজুল সাজু :

শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় গড়ে তোলার লক্ষে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতিবৃন্দরা অংশগ্রহণ করেন। শিক্ষার উন্নতি ও বাঁধা সমূহ নিয়ে সভায় বিস্তর আলােচনা করা হয়। বুধবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এসভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট—বাংলাদেশের গাংনী এরিয়া অফিস মতবিনিময় সভার আয়োজন করে।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির আহমেদ শামীম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার আব্দুল্লাহ-আল-মাসুম, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।

এসময় বক্তব্য রাখেন, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান-আল নুরানী, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান , করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােমিনুজ্জামান, ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিপিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিবুল ইসলাম, জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উমর ফারুক, বিপিএন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল হক মাস্টার, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনিসুর রহমান। আরো উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন সমন্বয়কারীবৃন্দ।