গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের এক বছর পূর্তি পালিত হয়েছে। শনিবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কেক কাটার মাধ্যমে এক বছর পূর্তি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বছর পূর্তির কেক কাটেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত জেলা কমিটির সহ-সভাপতি যথাক্রমে হারুন-অর-রশিদ, মোস্তাফিজুর রহমান আশরাফী, ইকবাল হােসেন,জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন,গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন রেজা,সহ-সভাপতি আশরাফ হোসেন।
উল্লেখ্য,বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ একটি পেশাজীবী সংগঠন। সংগঠনটি ২০২০ ইং সালের ২৪ জুলাই আত্মপ্রকাশ হয়। সংগঠনটি ২০২০ সাল থেকে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে। দাবিগুলাে হলো- বেতন স্কেলের পরিবর্তন, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত,নামের পরিবর্তন করতে হবে যা হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা অথবা অফিস সুপার এবং কর্ম ঘণ্টা থাকতে হবে।