টপ নিউজ

গাংনীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 26, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীর ভোমরদহ গ্রামে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার বিকেলে ভোমরদহ বিলপাড়ার যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার বিলুপ্তি প্রায় খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শিশু কিশোরদের মোবাইল নির্ভর না হয়ে গ্রামীণ ও শীতকালীন খেলাধুলায় মনযোগী করতে যুব সমাজ এ খেলাধুলার আয়োজন করে। ভোমরদহ বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাহারবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী তৌহিদুল ইসলাম তৌহিদ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ১০টি খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন প্রধান অতিথি। এলাকার কয়েক হাজার বিভিন্ন বয়সের ক্রীড়ামোদী মানুষ খেলা উপভোগ করেন।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌফিক আলামিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান আলী, আব্দুস সামাদ, আব্দুল গনি, রফিকুল ইসলাম, খোকন, সাবেক ইউপি মেম্বর এনামুল হক, আজমাইন হোসেন, মনসুর আলী, সাখাওয়াত হোসেন ঝন্টু, আবু তালেব, সোহেল আহমেদ, মহিবুল ইসলাম, সজিব হোসেন, মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।