বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 18, 2023

সাহাজুল সাজু : মেহেরপুরের গাংনীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শেখ রাসেলের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সবশেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।