বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শ্রমিকদের অবস্থান ও স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

March 04, 2025

 গাংনী প্রতিনিধি :

সরকারি নির্দেশনায় ইটভাটা বন্ধের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গাংনী উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইটভাটা মালিক হাজী মোহাম্মদ আমজাদ হােসেন,গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক,ইটভাটা মালিক আব্দুল আওয়াল প্রমুখ।