মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট: চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে গাংনীর বাঁশবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নৈশ প্রহরীর উপর বোমা হামলা চালিয়ে সংঘ বদ্ধ চোরেরা। নৈশ প্রহরীকে লক্ষ্য করে চোরেরা পর পর দু’টি বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় দু’জন আহত হয়। আহতরা হলো- সোহেল (২২) ও রুবেল (২৫)। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকেএ ঘটনা ঘটে। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, সংঘবদ্ধ চোরেরা বাঁশবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চুরি করতে আসে। নৈশ প্রহরী ইয়ারুল অসুস্থ থাকায় তার ছেলে বিদ্যুত ও তার বন্ধু সোহেল এবং রুবেল পাহারায় থাকে। চোরেরা চুরি করতে আসলে তাদের বাধার সম্মুখিন হয়ে পর পর দু’টি বোমা নিক্ষেপ করে। এতে সোহেল ও রুবেল আহত হয়। বোমার শব্দ পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।