আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী:
গাংনীতে খালেক ও মকবুল গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের সময় আটক মকবুল সমর্থক ১৫ জন নেতাকর্মীকে ৫ হাজার ৭’শ টাকা জরিমানা শেষে মুক্তি দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদ মোমেন মজুমদার ও জুবায়ের হোসেন পরিচালিত ভ্রাম্যমান আদালত। এই জরিমানার টাকা আদায় করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলী।
জরিমানার টাকা পরিশোধ শেষে মুক্তি প্রাপ্তরা হলেন,গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান ১ হাজার টাকা,একই গ্রামের ইয়াদ আলী ১ হাজার টাকা,কাষ্টদহ গ্রামের রনি ৫’শ টাকা,আমতৈল গ্রামের ইসমাইল হোসেন ৫’শ টাকা,হোগলবাড়িয়া গ্রামের সোনারুল ইসলাম ৩’শ টাকা,হেমায়েতপুর গ্রামের দুলাল ২’শ টাকা,ভরাট গ্রামের আবু তালেব ২’শ টাকা,শানঘাট গ্রামের মুকুল ২’শ টাকা,মহাম্মদপুর গ্রামের হাবিবুর রহমান ২’শ টাকা,জালশুকা গ্রামের বিপুল ২’শ টাকা,জহিরুল ২’শ টাকা,কচুইখালি গ্রামের মন্টু ২’শ টাকা,বামন্দী গ্রামের জোহা ২’শ টাকা,মোহাম্মদপুর গ্রামের আকুববুর ২’শ টাকা এবং গোপালনগর গ্রামের রাকিব ২’শ টাকা।
আজ বিকেলে গাংনী বাসষ্ট্যান্ডে আটক নেতাকর্মীদের বিচারের লক্ষে পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারিকের দায়িত্বে ছিলেন,মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদ মোমেন মজুমদার ও জুবায়ের হোসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন র্যাব,পুলিশ ও বিজিবি সদস্যরা।