মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: গাংনী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বেল্টু হত্যার প্রতিবাদ,দোষীদের আটক এবং পুলিশ সুপারের অপসারনের দাবীতে ডাকা আজ রোববারের সকাল-সন্দ্ধ্যা হরতাল অনেকটা ঢিলেঢালাভাবে চলছে। সকাল থেকে কোন মিছিল-মিটিং করেনি উপজেলা আওয়ামীলীগ। তবে বাস চলাচল বন্দ্ধ রয়েছে। চলছে ভ্যান, আলগামন, আলমসাধু, নছিমন,করিমন,ইজিবাইক এবং ব্যক্তিগত যানবাহন। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে জানানো হয়েছে শনিবার রাতে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান তাদের কাছে প্রত্যাহারের কোন সংবাদ নেয়। সকালে উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা’র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও নেতারা ফোন রিসিভ করেননি। অনেকটা চুপিসারে প্রত্যাহার করার মৌখিক ঘোষনা এবং প্রত্যাহারের মাইকিং না বের হওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে উপজেলা ব্যাপী। কেউ বলছে হরতাল
প্রত্যাহার,আবার কেউ বলছে প্রত্যাহার না। কিন্তু গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ খালেক সাংবাদিকদের মুঠোফোনে জানান,রোববারের হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য,হত্যাকান্ডের পরের দিন গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সাইদুর রহমান বেল্টু হত্যার প্রতিবাদে ও মেহেরপুর পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকীর অপসারনের দাবিতে সাংবাদিক সম্মেলন করে রোববার সকাল সন্ধ্যা হরতাল সহ ৩ দিনের কর্মসূচী ঘোষনা করে গাংনী উপজেলা আওয়ামী লীগ।