টপ নিউজ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী আহত

By মেহেরপুর নিউজ

August 19, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে মাইক্রো বাসের ধাক্কায় আহত হয়েছে স্কুল ছাত্রি জালিমা (১৫)।  বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর ব্রজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জালিমা ওই গ্রামের আইয়ুব আলীর মেয়ে ও হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। আহত‘র পরিবার জানান, ঘটনার সময় সে দোকান থেকে ডিম কিনে রাস্তা পার হবার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয়।

স্থানীয়রা আহত জালিমাকে উদ্ধার করে বামন্দী আল শেফা ক্লিনিকে চিকিৎসা দেয়। এদিকে স্থানীয়রা মাইক্রো বাসটিকে আটক করেছে। যার নম্বর ঢাকা মেট্রো চ- ১৪-০২২০।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।