গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের সাথে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় গাংনী সরকারী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম। সভায় বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা,সংস্থার হিসাব রক্ষক ফরহাদ আলী খান,গাংনী প্রেসক্লাবের সহ-সভাপতি মজনুর রহমান আকাশ।
এছাড়াও বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মানছুরা মুক্তা,প্রশিক্ষক নাসরিন সুলতানা,সংস্থার সহকারী হিসাব রক্ষক সাবিউল ইসলাম,সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন,সাংবাদিক সাহাজুল সাজু ও আক্তারুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভা নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনা ও বাল্যবিবাহ প্রতিরােধমূলক বিস্তর আলােচনা করা হয়।