বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের ৭০তম জন্মবার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

July 01, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে একটি বেসরকারী সংস্থার কার্যালয়ে কেককাটা ও আলােচনা সভার মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী,শিক্ষক সমাজ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জন্মবার্ষিকীর আয়োজন করে। আয়ােজনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।