বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

By মেহেরপুর নিউজ

February 17, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম (৪৮) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। আটককৃত রবিউল চুয়াডাঙ্গা জেলা শহরের সিএন্ডবি পাড়ার আনােয়ার হােসেনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় রাতে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের (দিঘলকান্দি) গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটিদল।

গাংনী থানা সূত্রে জানা গেছে,গাংনী থানার ওসি বজলুর রহমানের নির্দেশে থানার এএসআই সঙ্গীয় ফাের্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলকান্দি গুচ্ছ গ্রাম থেকে পলাতক আসামী রবিউলকে আটক করেন। আদালতের মাধ্যমে একটি জেআর মামলায় রবিউলের এক বছরের কারাদন্ড হয়েছিল। সে থেকে রবিউল পালিয়ে বেড়াচ্ছিল। কয়েক যাবত রবিউল তার শ্বশুর বাড়ি দিঘলকান্দি গুচ্ছ গ্রামে অবস্থান করছিল।