গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মজনু মন্ডল (২৮) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত মজনু গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিব মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজনুকে কামারখালী গ্রাম থেকে আটক করে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে মজনু মন্ডলকে তার গ্রাম থেকে আটক করা হয়। গত এক বছর আগে মজনু মন্ডলের অনুপস্থিতিতে একটি জিআর মামলায় আদালত তাকে এক বছরের কারাদন্ড প্রদান করে। সে থেকে মজনু পলাতক ছিল। আজ বৃহস্পতিবার আটকের পর দুপুর ২টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।