গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জালশুকা গ্রামে সাপের কামড়ে আবুল কালাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক কালাম জালশুকা গ্রামের আবুল হােসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে গ্রামের মাঠে মহিষ চরাচ্ছিলেন আবুল কালাম। এসময় বিষধর সাপে তার পায়ে কামড় দিলে, অসুস্থ হয়ে পড়েন। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।