বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 06, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামে সাপের কামড়ে রিতু খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। স্কুল ছাত্রী রিতু ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

সোমবার দিবাগত রাতে সাপের কামড়ে রিতু মারা যায়। স্থানীয়রা জানান প্রতিরাতের ন্যায় সোমবার দিবাগত রাতে রিতু তার দাদীর কাছে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় রাতের কোন এক সময় সাপে তাকে কামড় দিলে শয়ন কক্ষেই মৃত্যু হয়।