গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলা শহরস্থ উত্তরপাড়ায় রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়ােজন করেন সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু। সাহিদুজ্জামান শিপুর বিরুদ্ধে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাহিদুজ্জামান শিপু তার বক্তব্যেই বলেন,বর্তমান গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কারের নামে রাস্তা খুঁড়ে যে জনদুর্ভােগ হচ্ছে। সেই দুর্ভােগের বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেছিলাম। এনিয়ে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী আমাকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা একজন সম্মানিত মানুষের কাছ থেকে এটা আশা করেছিলাম না। মেয়র আহম্মেদ আলী পৌরবাসীর সেবা দেয়ার নামে জনগণকে ভােগান্তিতে ফেলে। এই বর্ষায় রাস্তা খুঁড়ে রাখায় মানুষ চলাচলের অনুপযােগি হয়ে উঠেছে।
আমি জনগণের স্বার্থে কাজ করে আসছি। এমনকি জনগণের স্বার্থে অন্যায়ের প্রতিবাদ করে আসছি। এজন্যই মেয়র আহস্মেদ আলী বক্তব্যের মাধ্যমে আমাকে সুদ ব্যবসায়ী বা ক্যাসিনাে ব্যবসায়ী বলেছেন। আমি এ ধরণের কােন কাজের সাথে সংপৃক্ত নয়। আমার দ্বারা এ ধরণের কাজে কােন দিন হয়নি। এমনকি হবেও না। কারণ, আমি জনগণকে সাথে নিয়ে রাজনীতি করি। আমার বিরুদ্ধে এ ধরণের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আইনগত প্রক্রিয়ায় এগুচ্ছি