তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় তাঁর নিজস্ব বাসভবন থেকে ব্যক্তিগত উদ্যোগে ৬০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে ২০ জন করে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে মোট ৬০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
“ঈদের আনন্দ ও খুশি সকলের সাথে ভাগাভাগি করে নিতে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন তিনি। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, ধানখোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মজিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।