বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

November 21, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে লিজা আক্তার শান্তা (১৭) নামের এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। স্কুল ছাত্রী শান্তা করমদী গ্রামের গোসাইডুবি পাড়ার (বাহরাইন প্রবাসী) জালাল উদ্দীনের মেয়ে। শান্তা করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শান্তা রবিবার রাতের কোন এক সময় বিষপান করে। বিষপানের বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে,সােমবার সকালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শান্ত কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ সুস্পষ্ট বলতে পারছেনা। তবে স্থানীয়দের ধারণা,প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রেমিকের উপর অভিমানে আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্র জানায়,শান্তার কারাের সাথে প্রেমেজ সম্পর্ক ছিলােনা। কি কারণে এমনটি করেছে তা বােঝা যাচ্ছেনা।