বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে স্কুল ছাত্রের করুণ মৃত্যু

By মেহেরপুর নিউজ

November 22, 2015

মেহেরপুর নিউজ,২২ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে গলায় রশি বেধে সাগর আহমেদ (১০) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৫ টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে দড়ি নিয়ে খেলতে গিয়ে দূর্ঘটনা বসত তার গলায় জড়িয়ে গেলে তার মৃত্যু হয়। সাগর আহমেদ আমতৈল গ্রামের নুহু মিয়ার ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র।