টপ নিউজ

গাংনীতে স্ট্যাম্প ভান্ডার নুর ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

October 28, 2020

 তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে স্ট্যাম্প ভ্যান্ডার নুর ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রতিবাদী এলাকাবাসী। বুধবার দুপুরে প্রায় ৫ শতাধিক লোকের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল গাংনী বাসষ্ট্যান্ডের রেজাউল চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা দারিদ্র বিমোচন অফিসের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নুর ইসলামের বিভিন্ন দুর্ণীতি ও অপকর্মের কথা তুলে ধরে বিচার দাবী করেছেন বক্তারা। নুর ইসলাম উপজেলার বাহাগুন্দা গ্রামের মরহুম আবেদ আলীর ছেলে।

প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবিব, জুগিন্দা গ্রামের মরহুম জাফর আলী মেম্বরের ছেলে জাকির হোসেন।

বক্তারা স্ট্যাম্প ভান্ডার নুর ইসলামের বিভিন্ন দুর্ণীতি ও অপকর্মের কথা তুলে ধরে বিচার দাবী করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এ প্রতিবাদী কার্যক্রম চালিয়ে যাওয়ারও হুঁসিয়ারী দেন বক্তারা।

এ বিষয়ে নুর ইসলামের মন্তব্য জানতে একাধিক বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি তোহিদুল ইসলাম তোহিদ এর সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াস, আওয়ামী যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা সেচ্ছাসেক লীগ যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবহান, উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক সৈয়দ ওমর আলী তাপু, শ্রমিকলীগ সভাপতি হাফিজুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা আঃ রকিব ও খোরশেদ আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।