টপ নিউজ

গাংনীতে স্ত্রী ছিনতাইয়ের অভিযােগে স্বামী আটক

By মেহেরপুর নিউজ

May 27, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে স্ত্রী ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে এক স্বামী আটক হয়েছেন। আটককৃত স্বামী আব্দুল মালেক (৩১) ঝিনাইদহ জেল্র মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ইউনিয়নের নেপা গ্রামের মুসা খলিফার ছেলে।

অপরদিকে তার স্ত্রী ঝুমানা খাতুন খুলনার ফুলতলা উপজেলার দামুদার ইউনিয়নের গাড়াখোলা গ্রামের আবুল হোসেন খাঁর মেয়ে এবং সিএসএস নামের একটি এনজিও কর্মী। ঝুমানা বর্তমান সিএসএস সংস্থার মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শাখায় কর্মরত।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল মালেক তার তিন সহযোগীদের নিয়ে বামন্দী শহরে ছিলেন। একটি মাইক্রোবাস নিয়ে স্ত্রী ঝুমানা খাতুনকে ছিনতাই করতে বামন্দী এসেছিলেন। ঝুমানা তার পেশাগত কাজের জন্য বৃহস্পিতিবার সকালে অফিস থেকে বের হয়।

ওৎ পেতে থাকা তার স্বামী ও তার সহযোগীরা বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের অদূরে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন তাদের ধস্তাধস্তি দেখে ধাওয়া করেন। স্থানীয়দের ধাওয়ায় তিন সহযোগি পালিয়ে গেলেও রুমানার স্বামী আব্দুল মালেক আটক করেন। পরে বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

ঝুমানা খাতুন জানান, আমার স্বামী আব্দুল মালেক দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছিলেন। ইতিপূর্বেও দুই পরিবারের মধ্যে বার বার এনিয়ে আলোচনা করে বিবাদ মেটানো হয়েছে। তারপরও সে আমাকে কিডনাপ করার জন্য আমার উপরে সন্ত্রাসী হামলা করেছেন। আমি তার বিচার চাই।

এদিকে আব্দুল মালেক জানান,আমি আমার স্ত্রী ছিনতাইয়ের জন্য এসেছিলাম না। তাকে আপােসে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু সে ভূল বুঝে আমাকে জনতাদের দিয়ে অপমাণ করালাে। বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, তাদেরকে উদ্ধার করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।