বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 17, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার মোহাম্মদ উদ্বােধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।