সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক।
সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে-উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক,জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দীন, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দীন।
সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী।