মেহেরপুর নিউজ, ০৯ নভেম্বর: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সুজন আলী (৩০) নামের এক ট্রাকটার চালক নিহত হয়েছে। বুধবার রাত ৮ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন আলী উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সুজন আলী মেহেরপুর থেকে ট্রাকটার নিয়ে বাঁশবাড়িয়া বাজারে আসছিলেন। এসময় পিছন থেকে শ্যামলী পরিবহনের একটি হিনো বাস ধাক্কা দিলে সে মারাত্বক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার মামলা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।