বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

October 11, 2016

মেহেরপুর নিউজ, ১১ অক্টোবর: মেহেরপুরের গাংনীতে ট্রাক ও পাখি ভ্যান মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে সহ তিন মারাত্বক আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক টি স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।  আহতরা হলেন,তেঁতুলবাড়িয়া গ্রামের মজিবার রহমানের স্ত্রী জাফিরন নেছা (৪৫) তার ছেলে রাসেল আহমেদ (২৫) ও ভ্যান চালক মাইলমারী গ্রামের শহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা জানান, গাংনী বাজার থেকে পাখি ভ্যানযোগে তেঁতুলবাড়িয়া যাওয়ার পথে বিপরীত দিক ধথেকে আসার একটি ট্রাক তাদের ধাক্কা মারে। এসময় তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহত তিন জনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো জানান,আহত ভ্যান চালক শহিদুলের হাত ও জাফিরন নেছার পা সম্পর্ন্ন ভেঙ্গে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহল করা হবে।