বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

By মেহেরপুর নিউজ

December 15, 2017

মেহেরপুর নিউজ, ১৫ ডিসেম্বর: গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় উম্মে-হেনা (৮) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। সে ওই গ্রামের আবু সামার মেয়ে ও সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে সাহেবনগর বাকীর মোড় নামক স্থানে একটি মাটি বাহী ট্রলির ধাক্কায় স্কুল ছাত্রী উম্মে-হেনা মারা যায়।

স্থানীয়রা জানান, উম্মে-হেনা সকালে বাড়ি থেকে আরবী পড়ার জন্য এক আরবী শিক্ষকের বাড়ি যাচ্ছিল। সে গ্রামের বাকীর মোড় নামক স্থানে পৌঁছালে,দ্রুতগামি একটি মাটি বাহী ট্রলি তাকে ধাক্কায় দিলে,ঘটনাস্থলেই মৃত্যু হয়।