গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন যুবক আহত হয়েছেন।
আহতরা হলেন- গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ঢোপপাড়ার কামাল হোসেনের ছেলে সামিউল হােসেন (২৬) ও একই পাড়ার মিনহাজ উদ্দীনের ছেলে রকিবুল ইসলাম । তারা দু’জনই কলেজ ছাত্র বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে একই উপজেলার কড়ুইগাছি- বামন্দী গ্রামে আহতের ঘটনা ঘটে।
কড়ুইগাছি গ্রামের আব্দুল কাদের জানান, আহতরা দুজনেই কড়ুইগাছি-বামন্দী থেকে একটি মোটরসাইকেলযােগে দ্রুত গতিতে তাদের নিজ গ্রামে যাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাখি ভ্যানের সাথে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই ধাক্কায় তারা আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।