বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহতের পর আবারাে একই স্থানে দুর্ঘটনা!

By Meherpur News

June 04, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনীর ওলিনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জন নিহতের ৫ ঘণ্টা পর একই স্থানে আবারাে সড়ক দুর্ঘটনায় ২ যুবক আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক ভাবে পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বিকেলের দিকে মাইক্রােবাস ও দ্রুতিগামি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে ২জন মােটরসাইকেল আরােহী (যুবক) আহত হন। তবে মাইক্রােবাসে চড়ে থাকা কেউ হতাহত হয়নি।

এর আগে সকাল ১১টার দিকে একই স্থানে দ্রুতগামী একটি ট্রাক একটি অটােবাইককে ধাক্কা দিলে,অটােবাইক চালক মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আরিফ হােসেন,একই গ্রামের শিশু আফরিন ও যশােরের ঝিকরগাছা এলাকার শিশু আকবর নিহত হয়।

এভাবে একের পর এক সড়ক দুর্ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে। এ ধরণের দুর্ঘটনার কারণ হিসেবে দেখা গেছে অসাবধানতা এবং যানবাহন দ্রুত চালানাে।