মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী –কাজীপুর সড়কে স্যালো ইঞ্জিন চালিত আলগামনের সাথে মুখো মুখি সংঘর্ষে ওষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হাবিবুর রহমান বাদশা (২৪) আহত হয়েছেন। হাবিবুর রহমান বাদশা কাজিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত হাবিবুর রহমানকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বামুন্দি-কাজিপুর সড়কের কাজিপুর গোলাম বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,বামুন্দী বাজার থেকে সন্ধ্যার বাড়ি ফেরার পথে গোলাম বাজার এলকায় বিপরিত দিক থেকে দ্রুত গতির একটি আলগামনের সাথে এ সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আলগামন চালক ঝোড়াঘাট গ্রামের সবুজ হোসেনকে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে।