টপ নিউজ

গাংনীতে সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার ২যুবক আহত

By মেহেরপুর নিউজ

May 16, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় ২জন যুবক আহত হয়েছেন। আহতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা গ্রামের দারুক হােসেনের ছেলে সিয়াম হােসেন (১৮) ও কুষ্টিয়াচর গ্রামের বশির আহমেদের ছেলে সজল হােসেন (২৫)।

রবিবার বিকেল ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া বাজারের অদূরে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান,সিয়াম ও সজলসহ তাদের ৭-৮ জন বন্ধু কয়েকটি মােটরসাইকেলযােগে মেহেরপুরের মুজিবনগরে বেড়াতে আসছিলেন। তারা বিপরীত দিক থেকে আসা একটি মােটরসাইকেলকে ক্রস (সাইড) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।

এসময় সিয়াম ও সজল মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লােকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।