টপ নিউজ

গাংনীতে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৪জন আহত

By মেহেরপুর নিউজ

April 29, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী পৌর শহরের বাসিন্দা মোখলেছুর রহমানের স্ত্রী দিলারা খাতুন (৩৮), মুন্না মিয়ার মেয়ে মায়া খাতুন (২৩), পৌর এলাকার চৌগাছা গ্রামের মৃত ছিতাব আলী মন্ডলের ছেলে খেদের আলী (৫০) ও গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী বেদেনা খাতুন (৫০)।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়ায় অটােভ্যান ও স্টিয়ারিং গাড়ীর মধ্য মুখােমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটো ভ্যানে কিছু যাত্রি গাংনী উপজেলা শহরের দিক থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। তারা গাংনী সিনেমা হলপাড়ায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়ীটিকে সামনা সামনি ধাক্কা দেয়। এসময় স্টিয়ারিং গাড়ীর ধাক্কায় অটো গাড়ীর যাত্রীরা সড়কে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।