টপ নিউজ

গাংনীতে সড়ক দূর্ঘটনায় শ্যামপুরের ২ যুবক আহত

By মেহেরপুর নিউজ

August 08, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় ২ জন মােটরসাইকেল আরােহী আহত হয়েছেন। আহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আকরাম হােসেনের ছেলে আজিরুল ইসলাম (২৬) ও চাঁদ আলীর ছেলে মহিরুল ইসলাম (২৫)।

রবিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গাংনী-কাথুলী সড়কের সাহারবাটী এবাদতখানার নিকট মােটরসাইকেল থেকে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,আজিরুল ও মহিরুল একটি মােটরসাইকেলযােগে গাংনী উপজেলা শহর থেকে বাড়ির উদ্দেশ্য সাহারবাটী বাজারের দিকে যাচ্ছিলেন। মােটরসাইকেল চালাচ্ছিলেন আজিরুল। তারা সাহারবাটী এবাদত খানার কাছে পৌঁছালে, আকস্মিকভাবে একটি কুকুরের সাথে তাদের মােটরসাইকেলের ধাক্কা লাগে।এ সময় দু’জনই ছিটকে সড়কে পড়ে মারাত্বক ভাবে আহত হন। আজিরুলের মাথায় আঘাত হয় এবং মহিরুলের হাত এবং পা রক্তাক্ত জখম হয়। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। এসময় দু’জনরই শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত ডাক্তার আজিরুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং মহিরুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।