গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-মাইলমালী সড়কে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন স্কুল ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। আহতরা হলাে-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের নজিম উদ্দীনের ছেলে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাসেল হােসেন (১৫) ও একই গ্রামের বেল্টু হােসেনের ছেলে স্কুল ছাত্র সাগর হােসেন (১৪)।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে মাইলমারী-ধলা সড়কে মােটরসাইকেল সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রাসেল ও সাগর একটি মােটরসাইকেল চালানাে শিখছিল। তারা ওই সড়ক হয়ে তেঁতুলবাড়িয়া গ্রামের কাছাকাছি পৌঁছানাের আগে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এসময় তারা গুরুতরভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।