বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

By Meherpur News

May 26, 2026

মেহেরপুর নিউজ :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরের গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২ শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উদ্যােগে এসব বিতরণ করা হয়। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা উপস্থিত থেকে হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিন, গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি বিজয় রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।