মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ ফেব্রুয়ারি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ সাগর হোসেন (২৭) নামের একজন হেরোইন বিক্রেতাকে আটক করেছে। আটক সাগর হোসেন গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের ফকিরপাড়া এলাকার তানজুমান ফকিরের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় এ উপজেলার গাড়াডোব রাইস মিলপাড়া এলাকা থেকে হেরোইনসহ সাগরকে আটক করে র্যাব সদস্যরা। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, গোপন সংবাদের অভিযান চালিয়েহেরোইনসহ আটক করে র্যাব ক্যাম্পে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তাস্তর করা হবে জানান তিনি।