বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে হেরােইনসহ ১জন আটক

By মেহেরপুর নিউজ

June 16, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত জামাল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা ডিবির একটিদল রামকৃষ্ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে জামালকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরােইন উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে।

মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহােদয়ের নির্দেশনায় ডিবির এস আই (নি:) হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই (নি:) আহসান হাবীব রামকৃষ্ণপুরধলা গ্রামে অভিযান চালিয়ে ৫গ্রাম হােরােইনসহ জামাল হােসেনকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।