বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে হেরােইন ও ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

By মেহেরপুর নিউজ

April 19, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ১০ গ্রাম হেরোইন ও ১শ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাহিদুজ্জামান ওরফে কনক (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা।

বুধবার দুপুরে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের বাসিন্দা আব্দুল গফুর বিশ্বাসের মেহগনি বাগান থেকে কনককে গ্রেফতার করে পুলিশ। গাংনী থানা পুলিশের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কনক বামন্দী বাজারের মৃত গোলাম কাউছার ওরফে বুলুর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কনক মাদক নিয়ে ছাতিয়ানের গফুর বিশ্বাসের মেহগনির বাগানে অপেক্ষা করছিল। গােপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটিদল তাকে গ্রেফতার করে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।