মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ মার্চ: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন সহ হাফিজুল ইসলাম (২৭) কে আটক করেছে। আটক হাফিজুল ইসলাম গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের শফিউল ইসলামের ছেলে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে র্যাবের একটি টীম আজ রবিবার বিকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী রানা সিনেমা হল এলাকা থেকে হেরোইনসহ আটক করেন। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, আটক হাফিজুল ইসলাম একজন চিন্হিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিল। আটক হাফিজুল ইসলামকে র্যাব ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে উদ্ধার করা হোরোইনের আনমানিক মূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব কমান্ডার ক্যাপ্টেন আশরাফ। মাদক আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।