মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজার থেকে ৮.৭৫ গ্রাম হেরোইন সহ আওয়াল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের বলেন,আটক আওয়াল এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। র্যাব জানায়,মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি বিশেষ দল গাংনী উপজেলার বামুন্দীর মাছের বাজারে অভিযান চালায়। র্যাব সদস্যরা বাজারে হেরোইন বেঁচাকেনার সময় ৮.৭৫ গ্রাম হেরোইন সহ এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী বামুন্দী গ্রামের মৃত রকবুল হোসেনর ছেলে আওয়ালকে আটক করে। গাংনী থানার ওসি জানান,আওয়ালের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক অভিযোগ রয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।