টপ নিউজ

গাংনীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন আটক

By মেহেরপুর নিউজ

February 18, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে পুলিশের পৃথক অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-,গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামের ইউনুস আলীর ছেলে হাউস আলী (২৬) ও ধানখােলা ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আরজ আলীর ছেলে বাকিরুল ইসলাম (৩২)।

বুধবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের দু’টিদল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে । আটককৃতদের মধ্য হাউস আলীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, বোমা বিষ্ফোরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়। এছাড়াএ আটককৃত বাকিরুল ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালে ১টি মাদকের মামলা হয়।

ওই মামলায় সে পলাতক ছিল। তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত ১০ বছরের সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটিদল তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। অন্যদিকে’ সম্প্রতি, গাংনী বাজারের সাইদ হার্ডওয়ারের দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। দোকানের মধ্যে সিসি ক্যামেরা দেখে, পুলিশ সদস্যরা চাের সনাক্তের পর হাউসকে আটক করে। চুরির মামলায় তাকে আটক করা হয়। তবে হাউসের নামে চুরি-ডাকাতি,বােমাবাজিসহ আগেও ৭টি মামলা ছিল।