বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ১৬ কেজি গাঁজা উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 22, 2017

মেহেরপুর নিউজ, ২২ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃপুর ধলাতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার ভোরের দিকে বিজিবি’র কাথুলী ক্যাম্প কমান্ডার গোবিন্দ প্রসাধ শাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কাথুলী ক্যাম্প কমান্ডার গোবিন্দ প্রসাধ শাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার রামকৃপুর ধলার ইউপি সদস্য আবুল কালাম বাড়ির পিছনের একটি বাশবাগানের পোয়াল গাদা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।