বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ১ নারীকে নিয়ে ২ পুরুষের কাড়াকাড়ি!

By Meherpur News

March 22, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে এক নারীকে নিয়ে দুই পুরুষের কাড়াকাড়ি। অতঃপর সংঘর্ষ। আহত-৭জন।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর ও দক্ষিণ ভরাট গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্ততঃ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের সাহাজুল ইসলামের মেয়ে লাকি খাতুনের সাথে বিয়ে হয় উত্তর ভরাট গ্রামের কালু শেখের ছেলে মিঠন আলীর। তাদের সংসারে একটি ৩ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। এদিকে মিঠন স্ত্রী-সন্তান বাড়িতে রেখে কর্মের তাগিদে প্রবাসে ছিলেন। মিঠন প্রবাস থাকাকালীন সময়ে তার স্ত্রীর প্রেমে পড়েন দক্ষিণ ভরাটের টিপু সুলতানের ছেলে শিমুল হােসেন । এক পর্যায়ে শিমুল লাকিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এবং কর্মের তাগিদে স্ত্রী লাকিকে রেখে শিমুলও প্রবাসে চলে যান। এ খবর পেয়ে লাকির আগের স্বামী মিঠন প্রবাস থেকে বাড়িতে চলে আসেন।

এদিকে রবিবার সকালের দিকে মিঠন মােটরসাইকেলযােগে ১৫-২০ লােকজন নিয়ে দক্ষিণ ভরাটের শিমুলের বাড়িতে প্রবেশ করেন। এক পর্যায়ে জােরপূর্বক লাকিকে নিয়ে যাবার চেষ্টা করেন। এসময় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৭জন আহত হয়।

এদিকে,লাকি খাতুন জানান,আমার আগের স্বামী মিঠন আমাকে প্রবাস থেকে নানা রকম গালাগালি করতাে। আমাকে টাকা পয়সা দিতােনা। আমি বাধ্য হয়ে তাকে ৬ মাস আগে তালাক দিয়ে শিমুলকে ভালােবেসে বিয়ে করি। তারপরও মিঠন লােকজনদের সাথে নিয়ে আমাকে জােরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তবে প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত আমাকে রক্ষা করে। তবে আমার শাশুড়ীর কাছ থেকে তারা গলার স্বর্ণের চেইন,কানের স্বর্ণের দুল ও নগদ ১ লাখ,৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় তারা ১ টি মােটরসাইকেল ফেলে যায়।

অন্যদিকে,মিঠন জানান,আমাকে লাকি তালাক দিয়েছে কি তা জানিনা। প্রমাণও নেই। তবে আমার কাছ থেকে ৬ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা ভাগিয়ে নিয়ে গােপনে পালিয়ে শিমুলের কাছে চলে যায়। লাকি আমার কাছে না আসুক। আমার দেওয়া টাকা-পয়সা এবং গহনাদি ফেরত দিক।

এদিকে,এ ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।