মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রাম থেকে ২টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে বোমা ২টি উদ্ধার করেন। এসআই আব্দুস সবুর জানান, মটমুড়া গ্রামের নবীছদ্দিনের বাড়ির গোয়াল ঘরে বোমা ২টি দেখে ওই বাড়ির লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ সেখান থেকে বোমা ২টি উদ্ধার করে।