মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ২৮ বোতল ফেনসিডিলসহ জুল হোসেন ওরফে জুয়েল(২৫) ও সাইফুল ইসলাম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে জুল হোসেন ওরফে জুয়েল ও সাইফুল ইসলামকে আটক করেন তারা। এই সময় তাদেরকে তল্লাশি করে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত জুল হোসেন ওরফে জুয়েল (২৫) মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মোঃ আল-আমিন হোসেনের ছেলে, সাইফুল ইসলাম(৩৫) মেহেরপুর সদর উপজেলার ফতেপুর দক্ষিণপাড়ার তোয়াক্কেল হোসেনের ছেলে। উভয় আসামীর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।