টপ নিউজ

গাংনীতে ২ বাড়িতে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

By মেহেরপুর নিউজ

May 09, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে দুই বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পরিবারের এক লক্ষাধিক মূল্যের মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে তেঁতুলবাড়ীয়া গ্রামের মােখলেছুর রহমান ও তার ছেলে বিদ্যুত হােসেনের বাড়ির আঙ্গিনার বিচালী গাঁদা ও রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান,প্রথমে বিদ্যুত হােসেনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তার রান্না ঘরে রাখা খাদ্য সামগ্রী পুড়ে যায়। পরে রান্না ঘরের আগুন ছড়িয়ে তার বাবা মােখলেছুর রহমানের বিচালী গাঁদায় লাগে। গৃহকর্তা মােখলেছুর রহমানের নিকট আত্মীয় জানান,আগুন লেগে দু’পরিবারের এক লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।