বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৩শ পিস ইয়াবাসহ একজন অাটক

By মেহেরপুর নিউজ

May 01, 2018

মেহেরপুর নিউজ, ০১ মে: মেহেরপুরের গাংনী পৌর এলকার পল্লী বিদ্যুত অফিস এলাকা থেকে ক্রেতা সেজে ৩০০পিস ইয়াবাসহ আশিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটক আশিক একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে। ডিবির ওসি জানান, ক্রেতা সেজে গাংনী পল্লী বিদ্যুৎ অফিস পাড়ার আখ সেন্টারে বসে থাকি। পরে সে ৩০০ পিস ইয়াবা নিয়ে আসলে তাকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।